“মানিকগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত”

নিজস্ব প্রতিবেদক,

মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরাধ সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ বশির আহমেদ ( অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ।

২০ অক্টোবর সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সামাজিক অপরাধ নিবারণ, নিয়ন্ত্রন এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার ।

এসময় জেলা পুলিশের বিভিন্ন ভালো কাজের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম আমান উল্লাহ, ও সাটুরিয়া থানার  পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালা, নগদ অর্থ পুরষ্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *