মানিকগঞ্জ প্রতিনিধি:
শিক্ষার্থীদের সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ এর পরিচালক ডাঃ রেজোওয়ানা আফরোজ শরনী।
তিনি বলেন, “শিক্ষাজীবনে শুধু ভালো ফলাফল করলেই হবে না, প্রত্যেক শিক্ষার্থীকে সৎ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। মানুষের প্রতি সহমর্মী হতে হবে এবং সমাজ ও দেশের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।”
রোববার (২৩ আগস্ট) আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিতএসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জনকারী, বৃত্তিপ্রাপ্ত ও বিজ্ঞান মেলার বিজয়ীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সততা ও মানবিক মূল্যবোধ একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধকে গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *