স্টাফ রিপোর্টার, ৪ নভেম্বর ২০২৫

মানিকগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেছেন, “আমি নির্বাচিত হতে পারলে মানিকগঞ্জ জেলার অবহেলিত রাস্তাঘাট গুলোর দ্রুত উন্নয়ন করা হবে।”

মঙ্গলবার (৪ নভেম্বর )বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতি দেন।

আফরোজা খান রিতা আরও বলেন, “মানিকগঞ্জ জেলার শিক্ষার মানোন্নয়নে বিএনপি সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি যুবসমাজকে মাদক ও সব ধরনের আসক্তি থেকে মুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি জানান, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী এবং উন্নয়ন ও কল্যাণমুখী রাজনীতি চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ।

সময় অবস্থায় ছিলেন বিএনপি নেতা এডভোকেট জহিরুল আলম খান লোদী ,অ্যাডভোকেট আতাউর রহমান ভূঁইয়া ফরিদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম সহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *