শাহীন তারেক,মানিকগঞ্জ,৯ মে

মানিকগঞ্জে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে কনসালটেন্ট শুভানুধ্যায়ীদের সাথে ঈদ পুনর্মিলনী ও ল্যাবরেটরির আধুনিক অটো বায়োকেমিস্ট্রি ও অটো হরমোন মেশিন দ্বারা পরীক্ষা নিরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন।

শুক্রবার (৯ মে) দুপুরে মানিকগঞ্জে বাসস্ট্যান্ডে হাসপাতালের নিজস্ব জায়গায় এ উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতালের জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন প্রফেসর ডা.মোহাম্মদ আলী, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা দেলওয়ার হোসেন, জামায়াতের জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, হাসপাতালের এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট আওলাদ হোসেন, সরকার মাসউদুর রহমান,পৌরআমীর হুমায়ূন কবির, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ডি এম হারুনুর রশিদ, চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ মোস্তাক আহমদ,ডা. মাসুদুল হাসান,অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার মোঃ শহিদুর রহমান খান, গাইনী বিশেষজ্ঞ ডাক্তার শাহরিন ফেরদৌস প্রেসক্লাবের সদস্য সচিব ইসলাম প্রমুখ।

ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সিপিএলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা  হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *