মানিকগঞ্জ , ১০ নভেম্বর
মানিকগঞ্জে বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)-এর গৌরবময় ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে সাড়ে ১০ টায় ঢাকা আরিচা মহাসড়কের এনপিআই’র ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে এনপিআই’র হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
“দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে আইডিইবির জেলা সভাপতি ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন, ইঞ্জিনিয়ার আবদুল বাতেন, ইঞ্জিনিয়ার সৈয়দ আনোয়ারুল হক,সাধারণ সম্পাদক প্রকৌশলী ড.ফারুক হোসেন, ইঞ্জিনিয়ার লুৎফর রহমান,ইঞ্জিনিয়ার রাকিব বিশ্বাস, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার দবিরুল ইসলাম,আইডিইবির সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গঠনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অনস্বীকার্য। দক্ষ মানবসম্পদ তৈরিতে তাদের ভূমিকা আরও শক্তিশালী করতে হবে।
আলোচনা শেষে শোভাযাত্রাটি ঢাকা আরিচা মহাসসড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানটি আয়োজন করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মানিকগঞ্জ জেলা শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *