
মানিকগঞ্জ থেকে শাহীন তারেক, ৩১ জুলাই
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মানিকগঞ্জ-২ আসনের (হরিরামপুর, সিংগাইর ও সদর আংশিক) সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান নির্বাচনী এলাকার পশ্চিম শানবান্ধা ও বালিরটেক হাট এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ করেন।
গণসংযোগকালে মুহাম্মদ জাহিদুর রহমান বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জনগণ আমাদের নির্বাচিত করেন, তাহলে ঘুষ ও দুর্নীতিমুক্ত একটি মানিকগঞ্জ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। সরকারি বরাদ্দকৃত কাজ যথাযথভাবে বাস্তবায়ন করা হবে এবং মাঠপর্যায়ে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পরামর্শ করে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে।”
তিনি আরও বলেন, “আমরা অতীতে দেখেছি, মানুষ একজন এমপির সঙ্গে দেখা করতে দিনের পর দিন অপেক্ষা করেছে। কিন্তু আমরা যদি নির্বাচিত হই, তাহলে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, জামায়াত নেতা আব্দুল মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
