
মানিকগঞ্জ প্রতিনিধি,৭ জুলাই
ব্যক্তিগত উদ্যোগে মানিকগঞ্জ – ২ আসনে থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মোঃ রতন খান পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
রোববার (৬ জুলাই) বিকেলে সদর উপজেলার কৈতরা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সদর উপজেলার কৈতরা এলাকায় রাস্তার পাশে ফলের গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেন। পরে উপস্থিত বিভিন্ন শ্রেণীর লোকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
বিএনপি নেতা মোঃ রতন খান জানান, সিংগাইর, হরিরামপুর উপজেলা ও মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়নে এই কর্মসূচি পর্যায়ক্রমে পালন করা হবে। এ কর্মসূচির আওতায় ফলস,বনজ ও ওষুধি গুণাগুণ সম্পন্ন গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা রাকিব সিকদার,মনির হোসেন,আকাশ মিয়া,চয়ন শিকদার প্রমুখ।
