
জ.ই.আকাশ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মোল্লা শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। পক্ষান্তরে যুবদল নেতা আবু সা’দাত শাহিন মোল্লা গ্রুপ একটি মামলা কে কেন্দ্র করে থানা ঘেরাও কর্মসূচি পালন করে।
সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা চত্বর থেকে নারী পুরুষ ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল বের করেন। একই সময় যুবদল নেতা আবু সাদাত শাহিন মোল্লার গ্রুপ থানা ঘেরাও কর্মসূচি পালন করে। এলাকাবাসীর বিক্ষোভ মিছিলটি হরিরামপুর থানার দিকে এগিয়ে গেলে মোল্লা শাহিনের সমর্থকেরা মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটান বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা এলাকাবাসী।
এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী মিছিল নিয়ে থানা ফটকের কাছাকাছি যেতেই মোল্লা শাহিনের সমর্থকেরা সেখান থেকে চলে যায়। এ সময় থানায এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করে।
পরে থানা এলাকা থেকে বিক্ষোভকারীরা উপজেলা চত্বরে ফিরে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা মোল্লা শাহিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় মিছিলে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এ বিষয়ে যুবদল নেতা আবু সা’দাত মোল্লা শাহিন জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমার নামে মিথ্যা মামলা হওয়ায় আজ আমাদের থানার সামনে কর্মসূচি ছিল। আমরা শান্তিপ্রিয় কর্মসূচি পালন করতে ছিলাম। এরমধ্যে আমাদেরই দলীয় কিছু ভাই-বেরাদার আমাদের বিরোধিতা করে। আমার উপর আনা অভিযোগের আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন বলেন, পদ্মা নদীতে চ্যানেলের চাঁদা তোমাকে কেন্দ্র করে দুটি মামলা রুজু হওয়ার প্রতিবাদে দুই পক্ষই শান্তিপূর্ণভাবে দূরত্ব বজায় রেখে অবস্থান কর্মসূচি পালন করেছেন। আমাদের কাছে তথ্য ছিলো একটি পক্ষ থানা ঘেরাও করতে পারে। আমরা কর্তৃপক্ষের নির্দেশনায় থানার সামনে অবস্থান করছিলাম। বিক্ষোভকারীরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান কর্মসূচি পালন করে চলে যায়।
তবে ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি জানান। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। তবে একটা পটকা ফোটার শব্দ পাওয়া গেছে।
